লংমার্চ উপলক্ষে পীরগাছায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

আগামী ১৯ সেপ্টেম্বর ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যে ঘোষিত ঢাকা টু রংপুর লংমার্চ সফল করতে রংপুরের পীরগাছায় প্রস্তুতি সভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কদমতলা আল হাজরা ইয়াতিমখানা মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন লংমার্চ সফল করতে নেতাকর্মীদের অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত লংমার্চে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবুল হাশেমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোস্তাক আহমেদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল। এসময় পীরগাছার ৯টি ইউনিয়নের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *