আগামী বছরই আনুষ্ঠানিকভাবে সূচনা হতে যাচ্ছে তিস্তা মহা পরিকল্পনার কাজ: মন্ত্রী আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  আসাদুল হাবিব দুলু বলেছেন, আগামী বছরই আনুষ্ঠানিকভাবে সূচনা হতে যাচ্ছে কাঙ্খিত তিস্তা মহা পরিকল্পনা। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাট সহ তিস্তাপড়ের মানুষ অর্থনৈতিকভাবে ভাগ্য পরিবর্তন সহ জীবন যাত্রার চিত্র পুরোপুরি ভাবে বদলে যাবে।  

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এসসি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারীদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় খেলাধুলার মানোন্নয়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

ত্রাণমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। এই প্রকল্প চালু হলে এ অঞ্চলের মানুষকে আর নদীভাঙন ও বন্যার করুণ শিকার হতে হবে না।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগ বাড়ানোর তাগিদ দিয়ে মন্ত্রী আরও বলেন, সমাজ থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

 সভা শেষে স্থানীয় দুস্থ ও স্বাবলম্বী হতে ইচ্ছুক নারীদের মাঝে ১১টি সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করেন মন্ত্রী। এছাড়া সাম্প্রতিক বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭৫০টি পরিবারের মাঝে ২০ কেজি করে ত্রাণ সহায়তা (জিআর) চাল হস্তান্তর করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *