রবিউল ইসলাম লাবলু :
ঋতু বৈচিত্রের বাংলাদেশে কার্তিক অগ্রহায়ণ মাস হেমন্তকাল কুয়াশাচ্ছন্ন সকাল মিষ্টি রোদের দুপুর জোসনা প্লাবিত রাত
পাতা ঝড়া বৃক্ষের নৃত্য
এসব ঋতুকন্যা হেমন্তের বৈশিষ্ট্য।
আর এসব বৈশিষ্ট্য নাড়া দিয়েছে প্রকৃতির কবি নিঃসর্গের কবি,রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে।
অন্য কোন কবির কাব্যে হেমন্ত এলেও জীবনানন্দের মতো কেউ আবেগ তাড়িত করতে পারেনি আমাদের।
প্রকৃতির নিয়মে শরতের সাদা মেঘের ভেলা উড়িয়ে হেমন্ত নিয়ে আসে হিম-হিম মৃদু কুয়াশার স্তর।
চারিদিকে নতুন ধানের মিষ্টি গন্ধ শীতের আগমনী বার্তা।
কৃষি নির্ভর আমাদের জনজীবনে হেমন্ত আনন্দ-বেদনার কাব্যের মতো,
শুরুতেই অভাব অনটন শেষটায় সমৃদ্ধির সোনালী উদ্ভাস,
আবহমান কাল থেকেই হেমন্ত মানে কৃষকের মুখে অনাবিল হাসি
ধান কাটাকাটি মাড়াই নিয়ে পরিতৃপ্তির ব্যস্ততা
চলতে থাকে নবান্নের পিঠা পায়েসের আয়োজন
এসব আপামর খেটে খাওয়া মানুষের সংস্কৃতি।
আর সে সংস্কৃতি ও আবেগকে কাব্যিক স্বীকৃতি দিয়েছেন জীবনানন্দ দাশ।
তিনি ষোলআনা হেমন্ত প্রেমী কবি,
তার কবিতায় হেমন্ত প্রকৃতি আর আত্মমগ্ন একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে,
জীবনানন্দের কবিতা পড়তে-পড়তে নিজের অজান্তে কখন যে আমরা সেই রূপসী হেমন্তের প্রেমে পড়ে যাই।
ভেবে অবাক লাগে কৃষির সোনার কৌটাতে আমাদের প্রাণের ভ্রমরটি যদিও ভরে রাখা আছে
ফলন্ত ধানের ঋতু হেমন্তের গাধা বাংলা কবিতা একরকম ব্যতিক্রম বললেই চলে,
শুধু কি দৃশ্যের, গন্ধের,শস্যের, আলস্য, পূর্ণতা, বিষাদের,করুনামাখা লাবণ্যময়ী ঋতু হেমন্ত।
শস্য ভরা ঋতুকে সবচাইতে বেশি মহিমান্বিত করেছেন জীবনানন্দ দাশ
কবি হেমন্তকে দেখেছেন প্রেমে, কামে,দেহে দেহহীনতায় সৃষ্টিতে তৃপ্তিতে বিরহে বিরতিতে।
পিপাসার গান কবিতা লিখেছেন কাব্যিক দৃষ্টিভঙ্গিতে হেমন্ত এক অপরূপা সুন্দরী।
ঋতুকন্যা হৈমন্তীকের প্রেমে হাবুডুবু খায় পুরো প্রকৃতি।
কবির চোখে হেমন্ত কি অসাধারণ!
হেমন্তের গভীর রূপ কবির প্রাণ ভরিয়েছিল,
শিশির কুয়াশা মিশ্রিত হেমন্ত ঋতু তাকে আকৃষ্ট করত, এই ক্ষণস্থায়ী ঋতুকে জীবনানন্দ দাশ নতুন করে অবলোকন করিয়েছিলেন।
কবি হৃদয়ের গোপন ভালোবাসার আর্তি এই হেমন্ত ঋতু।
(চলমান) —