রংপুর সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স এর ভুক্তভোগী কর্মচারীদের আমরণ অনশন 

সিটি রিপোর্টার:

রংপুর সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের কর্মরত কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকুরী পুর্নবহালের দাবী জানিয়ে আমরণ অনশন পালন করছে ভুক্তভোগী কর্মচারীরা। রবিবার (৪ অক্টোবর)  সকাল থেকে রংপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা।

রাত ১০ টায় ধারকৃত ছবিটি দেখে মনে হচ্ছে ভুক্তভোগীরা যেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলে বিষন্ন মুখ নিয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজরই পড়েনি। তবে কি ন্যায্য দাবি আদায়ের কর্মসূচি নিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাবে নাকি প্রশাসনিকভাবে পদক্ষেপ নিয়ে এদের শান্ত করবে এটাই এখন সময় হয়ে দাড়িয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *