রংপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত 

সিটি রিপোর্টার:

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রংপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ পালিত হয়।

 শনিবার (২১ নভেম্বর) বিকেলে দিনটি উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন তার স্বাগত বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রংপুর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে । তিনি রংপুরের বীর মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং আগত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান অতিথি আরও বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জিওসি এবং বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ আমন্ত্রিত অতিথিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মন্ত্রী ও সংসদ সদস্যগণ, সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *