রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রংপুরে র‌্যালী, আলোচনা সভা, উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবর (৬ জুলাই) সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিআরডিবি’র যুগ্ম পরিচালক সহিদুর রহমান সুমন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, বিআরডিবি রংপুর কার্যালয়ের উপ-পরিচালক নুরেলা আক্তার। সভায় বক্তারা বলেন, বিআরডিবি প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ, ক্ষুদ্র বিতরণ বিতরণসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। এতে করে তৃণমূলের নারীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। জেলা প্রশাসন ও বিআরডিবি আয়োজিত অনুষ্ঠানে বিআরডিবি’র সদস্যদের মাঝে ঋণের চেক, গাছের চারা বিতরণসহ শিক্ষার্থীদের মাঝে নানা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *