আজীবন বহিষ্কারসহ হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি 

মোঃআরাফাত ইসলাম, হাবিপ্রবি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারসহ ৪ ক্যাটাগরিতে মোট ৬৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ২১ মে শহীদ আবরার ফাহাদ ও নূর হোসেন হলের সংঘর্ষের ঘটনায় এবং সহকারী প্রক্টর মোঃ মবিনুল ইসলামের উপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম বিশেষ সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

আজীবন বহিষ্কার পাওয়া ৬ শিক্ষার্থী হলেন, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ নাইমুর রহমান দুর্জয়, অর্থনীতি বিভাগের ​সাকির মাহমুদ, ইংরেজি বিভাগের আসিফ হোসেন, ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আসাদুজ্জামান সাগর, ইসিই বিভাগের মোঃ সৌরভ আহমেদ এবং হিসাববিজ্ঞান বিভাগের তাসরিয়াফ ইসলাম প্রান্তিক।

এছাড়াও ৮ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য আবাসিক হল থেকে বহিষ্কারসহ ২০০০ টাকা আর্থিক জরিমানা, ১ সেমিষ্টার একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার এবং ৫০০০ টাকা আর্থিক জরিমানা করার সুপারিশ করা হয়েছে ৬ শিক্ষার্থকে।

অস্ত্র হাতে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির জন্য ৪৬ শিক্ষার্থীকে ২ সেমিষ্টার একাডেমিক কার্যক্রম ও আজীবন হল থেকে বহিষ্কারসহ দশ হাজার টাকা আর্থিক জরিমানা করার সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এ শাস্তির সুপারিশ করা হয়েছে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *