নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিটুল মিয়া (৩৯) নামে রেলওয়ের এক কর্মচারির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ৬ আগষ্ট) দুপুর ১ টার দিকে পীরগাছা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পীরগাছা রেলস্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়েআসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার পর চলন্ত অবস্থায় সেটিতে ওঠার চেষ্টা করেন বিটুল। এ সময় পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোনারপাড়া জিআরপি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।