হাবিপ্রবি ব্যাডমিন্টন ক্লাবের নতুন কমিটি ঘোষণা, ভিপি নাসিব খান ও জিএস নাসিম আহমেদ

হাবিপ্রবি প্রতিনিধি: 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২০২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফিসারিজ ২২ ব্যাচের শিক্ষার্থী নাসিব খান এবং সাধারণ সম্পাদক হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং ২১ ব্যাচের শিক্ষার্থী নাসিম আহমেদ দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন হাবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মাহাবুব-উল-হাসান।। এছাড়া সহকারী সহ-সভাপতি পদে মো. আসিফ ইকবাল, মুবাসসিরা বিনতে আলম, নাঈম সরকার ও মো. ইসমাইল হোসেন, রেজিস্ট্রার পদে মো. আলীমুল হক, সহকারী রেজিস্ট্রার পদে মোছা. ফারজানা তাসনিম লিনা, কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন হাবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মো. রাসেল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ পদে তন্ময় ঘোষ, যুগ্ম সম্পাদক পদে মো. আবু জুনায়ের রহমান, মো. শামসুদ্দিন সাদেক ও মিথিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক পদে রাহির হাসান, সহকারী সাংগঠনিক সম্পাদক পদে মুজাহিদ হাসান শৈশব,মোনতাছির মাহমুদ মাহিন, পূর্ণিমা রায় ও আফরিন সুলতানা, প্রকাশনা সম্পাদক পদে সাদিক মাহমুদ বিজয় ও শিহাব মাহমুদ এবং সহকারী প্রকাশনা সম্পাদক পদে তামিরুন নূর তাওশি, মিমনু রহমান শ্রেয়া, অপর্ণা রহমান, আল জামী ও ইন্দ্রজিৎ সরকার দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটি বিষয়ে ভিপি নাসিব খান বলেন, “সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে হাবিপ্রবি ব্যাডমিন্টন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য। আমি ক্লাবের উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং একটি সুন্দর ও প্রাণবন্ত ব্যাডমিন্টন সংস্কৃতি গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। সকল সদস্যের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই। সবাইকে ধন্যবাদ।”

সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ বলেন,“হাবিপ্রবি ব্যাডমিন্টন ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত ও আনন্দিত। ক্লাবের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, নতুন খেলোয়াড়দের উৎসাহ প্রদান এবং নিয়মিত টুর্নামেন্ট ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে আমরা ক্লাবকে আরও সমৃদ্ধ করতে কাজ করব। সকল সদস্যের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। ধন্যবাদ।”

কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ। উপদেষ্টা হিসেবে রয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, প্ল্যান্ট প্যাথোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিদুল হাসান এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মো. মবিনুল ইসলাম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *