রংপুরের গঙ্গাচড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও মাদক বিরোধী আয়োজন

রংপুর (গংগাচড়া) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৫৬ জন এবং পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৬ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর,উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জেসমিন আক্তার বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মাদকের ব্যাবহার, ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে। সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ, কৃতি শিক্ষার্থী ও বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে তাদের হাতে শুভেচ্ছা সামগ্রী প্রদান করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *