পবিপ্রবিতে এমএস ইন থেরিওজেনোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এএনএসভিএম অনুষদের ডিপার্টমেন্ট অব মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্সের এমএস ইন থেরিওজেনোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টায় অনলাইন মিটিংয়ের মাধ্যমে অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। এতে বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. অসিত কুমার পাল এবং এমএস ইন থেরিওজেনোলজি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশ নেন।

মিটিংয়ে সভাপতিত্ব ও পরিচালনা করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. অসিত কুমার পাল। দীর্ঘ আলোচনার পর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সম্মতিক্রমে অ্যাসোসিয়েশনের প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য কনভেনর হিসেবে ডা. কে এম এহসানুল ইসলাম (রিন্টো) এবং মেম্বার সেক্রেটারি হিসেবে ডা. আবদুর রহিমকে মনোনীত করা হয়।

বিভাগীয় সূত্রে জানা গেছে, পবিপ্রবির এএনএসভিএম অনুষদ থেকে এ পর্যন্ত প্রায় ১৭ জন শিক্ষার্থী এমএস ইন থেরিওজেনোলজি বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেছেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, নবনিযুক্ত কনভেনর ও মেম্বার সেক্রেটারি আগামী ৬০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন করবেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি থেরিওজেনোলজি বিষয়ে শিক্ষা, গবেষণা ও পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *