বাকৃবিতে পাঠদান ও গবেষণায় এআই ব্যবহারের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের নিয়ে আয়োজিত ‘পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণের আয়োজন করা হয়। শিক্ষকদের পাঠদান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন কর্মশালায় অংশহণকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, কর্মশালাটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে অন্তত গুরুত্বপূর্ণ ছিল বলে আমি মনে করি। সবকিছুর যেহেতু একটি ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে। তাই সেদিক থেকে আমি আশা করব আপনারা এখানের ইতিবাচক দিক গুলোতে নিয়েই সামনে আগাবেন। পাঠদান এবং একইসাথে শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রেও এটা বিবেচনায় রাখতে হবে যে সর্বোচ্চ কতটুকু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার গ্রহণযোগ্য এবং কতটুকু নয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *