পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বসত বাড়িতে হামলা করে ভাংচুরসহ জোর পূর্বক জমি দখল করে ঘর উত্তোলন করার চেষ্ট করছে একটি প্রভাবশালী মহল| বসতবাড়ীর গাছ কর্তন করে লুট ও ঘরে থাকা নগদ অর্থলুট করাসহ বাড়ীর লোকদের মারধর করায় থানায় অভিযোগ দেন এক ভুক্তভোগী|
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর জনতার বাজার সংলগ্ন আব্দুল হান্নান মিয়া ˆপত্রিকসুত্রে প্রাপ্ত হয়ে ৪০ শতাংশ জমিতে প্রায় ৩০ বছর থেকে পরিবার নিয়ে বসবাস করে আসছেন| স্থানীয় প্রভাবশালী ছলেমন মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী তাকে দীর্ঘদিন থেকে বসতভিটা থেকে উচ্ছেদ করার পায়তারা করছে| পূর্বপরিকল্পিতভাবে গত মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ছলেমন, জিয়ারুল, সুলতান, আনারুল, আব্বাস আলীসহ ২৫/৩০ জন হাতে ধারালো অস্ত্র, লাঠি নিয়ে আব্দুল হান্নান এর বাড়িতে হামলা করে ভাংচুর চালায়| সন্ত্রাসী কায়দায় ঘর বাড়ি ভাংচুর করাসহ প্রায় ২শতাধিক ছোট বড় বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে এবং বড় গাছের গুড়িগুলো লুট করে নিয়ে যায়| বসতবাড়ি ভাংচুর করার সময় বাড়ীতে থাকা লোকজন বাধা দিলে তাদেরকে মারধর করেন| ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়| হান্নানসহ পরিবারের অন্যন্য সদস্যকে মারধর করলে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে রক্ষা করেন|
ভূক্তভোগী ও অভিযোগকারী আব্দুল হান্নান মিয়া এর সাথে কথা হলে তিনি জানান, আমি ˆপত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে প্রায় ৩০ বছর থেকে বসবাস করে আসছি| ছলেমন, জিয়ারুল, ফুল মিয়া , আতাউর , বাবলুসহ অন্যান্যরা আমাকে বসতভিটা থেকে উচ্ছেদ করার পায়তারা করছে| গত মঙ্গলবার দুপুরে ২৫/৩০ জন সন্ত্রাসী কায়দায় আমার বাড়িতে হামলা করে বাড়ীঘর ভাংচুর, নগদ অর্থ লুট, ২শতাধিক গাছ ও বাঁশঝাড় কর্তন করে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে|
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় আব্দুর রহিম বলেন, উভয়কে শান্ত করার চেষ্ঠা করলে জিয়ারুলসহ আরো কয়েকজন আমাকে লাঠি দিয়ে মারধর করার জন্য এগিয়ে আসলে অন্যান্য লোকজন আমাকে তাদের হাত থেকে রক্ষা করে|
ঘটনা সাথে জড়িত একাধিক ব্যাক্তির সাথে সাথে যোগাযোগ করলে তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি|
ঘটনাস্থল পরিদর্শন কারী এস আই(উপ-পরিদর্র্শক) আবু সুফিয়ান এর সাথে মোাইলে কথা হলে তিনি জানান, আমি অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি| অভিযোগের সাথে ঘটনার সত্যতা রয়েছে| তবে তারা পাঁচজন ওয়ারিশ, এস এ রেকর্ডে একজন ছুট পড়েছে| আসলে তারা সেটি বিক্রি করছে কিনা সেটা জানার বিষয়| তবে বর্তমান রেকর্ড এর বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি|