পীরগাছায় জুলাই গণ-অভ্যুত্থানের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল



পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় জুলাই গণ-অভ্যুত্থানের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী|
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পীরগাছা সরকারি কলেজ মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়| মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়|
উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ| বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি আব্দুল মোত্তালেব|
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়| তারা গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান|
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন|
সমাবেশ শেষে আগামী ৫ আগস্ট ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয় এবং কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *