ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের চাকলার পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম উচাপাড়া এলাকার মিজানুর রহমান স্বপনের ছেলে আবু দারদা মাফী (২৫) এবং একই এলাকার মাসুদ মিয়ার ছেলে লিমন মিয়া (২৪)।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের দিকনির্দেশনায় এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের চাকলার পাড় এলাকায় অভিযান চালায়।
এ সময় সবুজ মিয়ার একটি পরিত্যক্ত বাড়ির সামনে সন্দেহজনকভাবে অবস্থান করা দুই যুবককে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *