হাবিপ্রবি ফুটবল ক্লাবের নেতৃত্বে আসিফ ও ম্যানুয়েল বেক 

হাবিপ্রবি প্রতিনিধিঃ 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের সংগঠন “এইচএসটিইউ ফুটবল ক্লাব” এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন আসিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানুয়েল বেক।ক্লাবটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ইনচার্জ) মো. মাহবুব-উল-হাসান। 

নতুন কমিটিতে সহকারী সহ-সভাপতি হিসেবে রয়েছেন নূর আহমেদ তন্ময়। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মো. রাসেল ইসলাম। রেজিস্ট্রার হিসেবে সামিউল হুদা জুয়েল এবং সহকারী রেজিস্ট্রার হিসেবে মো. আবদুল আজিজ দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন মো. শিপন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জাহিদ হাসান এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে নাফিস সালাম দায়িত্ব পেয়েছেন। প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. হাসিবুল ইসলাম শান্ত।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন অফিস সম্পাদক মো. সাজিদ শাহরিয়ার, ফিল্ড রেগুলেটিভ সম্পাদক মো. শাহিন ইসলাম, সহকারী ফিল্ড রেগুলেটিভ সম্পাদক হিসেবে মো. আতাউর রহমান আসিফ ও রাজিউল হাসান বসুনিয়া। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মারুফ, মো. মুশফিক হাসান, মো. সাব্বির হোসাইন অনিক, মো. মুনিম হোসাইন, মো. এসএম সালমান হোসাইন, মো. সাদমান নিহাল কব্বো এবং মেজবাহ আহমেদ নূর। 

কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ। উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, প্রক্টর (ইনচার্জ) অধ্যাপক ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস.এম. এমদাদুল হাসান, সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিদুল হাসান এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মো. মবিনুল ইসলাম। 

নতুন দায়িত্ব পেয়ে সহ-সভাপতি (ভিপি) আব্দুল্লাহ আল মামুন আসিফ বলেন, “সহ-সভাপতি হিসেবে আমার মূল লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়ের ফুটবল ক্লাবকে আরও সংগঠিত, শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তোলা। নিয়মিত প্রশিক্ষণ ও ফিটনেস সেশন, নতুন প্রতিভা খুঁজে বের করা। আন্তঃব্যাচ ও আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অংশগ্রহণ।  খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং একটি শক্তিশালী ক্লাব সংস্কৃতি গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া হবে। আমাদের লক্ষ্য—শুধু ম্যাচ জেতা নয়; ভালো খেলোয়াড়, ভালো নেতৃত্ব এবং একটি ঐক্যবদ্ধ দল তৈরি করা। “Play with Passion, Lead with Discipline, Win with Unity.” 

হাবিপ্রবি ফুটবল দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

নতুন কমিটির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ফুটবল কার্যক্রম আরও গতিশীল করা, খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *