সরকারী দল অনেক কিছুই উল্টাপাল্টা করছে  রংপুরে- বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক :

অনেক জায়গায় ইতিমধ্যে সরকারি দল অনেক কিছুই উল্টাপাল্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারা গণভোটকে অগ্রাহ্য করেছে। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে অত্যন্ত দুর্বল বিতর্কিত একজন মানুষকে সেই সম্মানজনক জায়গায়, বসিয়েছে, ৪২ টি জেলায় তারা প্রশাসক নিয়োগ দিয়েছে। একটা ডেমোক্রেটিক প্রসেসে দেশ যখন এগোচ্ছে, এই সময় কেন দলীয় লোকদের প্রশাসক নিয়োগ দিতে হবে? বিভিন্ন জায়গায় নির্বাচন করে জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, হেরে গেছে, তাদেরকে আবার বড় বড় জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। এটাকে কি জনগণের সঙ্গে এক ধরণের তামাশা নয়? 
মনে রাখবেন, আপনাদের পরিকল্পনাই ফাইনাল না, আল্লাহ তায়ালার মহাপরিকল্পনা ফাইনাল। এটা যদি ফাইনাল হতো, অতীতের সরকার সাড়ে ১৫ বছরে খুব সুন্দর করে সবকিছু সাজিয়েছিল। কিন্তু দুই দিনের মাথায় সবকিছু তছনছ হয়ে গিয়েছে।
রংপুর অঞ্চলের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই অঞ্চলের উন্নয়নের জন্য আমরা বলেছিলাম যে, কৃষির রাজধানী হিসেবে এটাকে ঘোষণা করবো এবং এটা কথার কথা নয়, মুখের কথা নয়; বাস্তবেই কৃষির রাজধানী হিসেবে এটাকে রূপান্তর করার জন্য যত কর্মসূচি নেওয়া দরকার, সেটাই আমরা গ্রহণ করব #

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *