রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে জামায়াতের প্রার্থী এ টি এম আজম খান 

মহানগর প্রতিনিধি :

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দল থেকে মনোনীত হয়েছেন রংপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ টি এম আজম খান। শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে বিষয়টি প্রকাশ্যে আনেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 প্রার্থিতা ঘোষণার পর এ টি এম আজম খান উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং সবার সহযোগিতা কামনা করেন। এ সময় মিলনায়তনে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

এর আগে এ টি এম আজম খান রংপুর-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাঠপর্যায়ে ব্যাপক জনসমর্থন অর্জন করেছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যজোট হলে ওই আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে জোটের প্রার্থী করা হয়। এর পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে এ টি এম আজম খানের প্রার্থিতা প্রত্যাহার করা হয় #

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *