নিজস্ব প্রতিবেদক :
দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও প্রস্তুতি জোরদারের লক্ষ্যে রংপুরে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি নিরসন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর রংপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ২৩শে এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও পিটিএ সদস্যরা অংশগ্রহণ করেন।
দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি নিরসন মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ-পরিচালক মো. বাদশা মাসউদ আলম। কর্মসূচির উদ্বোধন করেন পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুজ্জামান প্রধান।
সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুরের এরিয়া প্রোগ্রামের টেকনিক্যাল স্পেশালিস্ট (লাইভলিহুড) সৈয়দ ইস্তিয়াক আহমেদ।
আলোচনায় প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা, অগ্নিকান্ড ও ভূমিকম্পের সময় করণীয়, দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী প্রস্তুতি এবং করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
আলোচনা শেষে অগ্নিনিয়ন্ত্রণ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে বাস্তবধর্মী অভিজ্ঞতা সৃষ্টি করে।
উল্লেখ্য, রংপুর মহানগরের উপশহর এলাকায় অবস্থিত পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের দুর্যোগ প্রস্তুতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন #