রংপুরে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের মানববন্ধন

সিটি রিপোর্টার:

গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে ৩ অক্টোবর ঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।রংপুর বিভাগীয় কমিটি আয়োজিত মানববন্ধনে মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক গাজিউর রহমান, জেলা সভাপতি আব্দুর রউফ সরকার প্রমুখ।
বক্তারা ২০০৪,,২০১৬,ও ২০১৮ সালের শতভাগ পেনশন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা বাৎসরিক উৎসব ভাতা (ঈদ পূজা বৈশাখী ভাতা) প্রদান ও চাকুরী থেকে অবসরের ১৫ বছর অতিবাহিত হওয়ার পর পুনঃপেনশন প্রদানের প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *