আকতার হোসেন এমপি
রংপুর (কাউনিয়া) প্রতিনিধি:
রংপুর-৪ পীরগাছা-কাউনিয়া আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আকতার হোসেন বলেছেন, একবারেই সকল কাজ করা সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে পীরগাছা-কাউনিয়ার সকল উন্নয়নের কাজ করবো ইনশাআল্লাহ । আমি কথা অনুযায়ী পীরগাছা-কাউনিয়ার প্রত্যেক এলাকায় ঘুরে সকলের অভিযোগ ও সমস্যা লিপিবদ্ধ করে নিচ্ছি। যেটা তাৎক্ষণিক করা সম্ভব সেটা করে দেয়া হচ্ছে আর যেটা সময় সাপেক্ষ সেটা পর্যায়ক্রমে করা হবে ইনশাআল্লাহ।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার ১ নং সাড়াই ইউনিয়নের ভগিরত মাছহাড়ী সর্দারপাড়া জামে মসজিদ ও বিদেশী সংস্থার সহযোগীতায় ভগিরত মাছহাড়ী মাদ্রাসার ওযু ও গোসল খানার কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পিডিডিপি ফাউন্ডেশন ও ইংলিশ লার্নিং একাডেমীর আয়োজনে মতবিনিময় সভায় ১নং সাড়াই ইউনিয়নের যুবদলের আহবায়ক আফতাবুজ্জামান বুলবুল এর নেতৃত্বে খোকন, সেতু, জামাল, শ্যামল, রায়হান, হিমেল, হাবিবুর, হামিদুল, মুরাদ, লিমন, মিটন, হাবিলসহ প্রায় অর্ধশতাধীক নেতাকর্মি ফুল দিয়ে এনসিপিতে যোগদান করেন।
এ সময় আকতার হোসেন বলেন, আমি নির্বাচনের আগে কথা দিয়েছিলেম জয়ী হলে প্রতিটি পাড়া মহল্লায় নিয়মিত যাবো ও সকলের খোজ খবর নিবো আর তারই অংশহিসেবে আজকে এখানে আসা এবং আমি প্রতি তিন মাস পরপর উন্মোক্ত মতবিনিময় সভা করছি যা গত মে মাসে করেছিলাম একদিন পীরগাছায় একদিন কাউনিয়ায় সেখানে সকলে সরাসরি আমাকে তাদের মনের কথা বলতে পারে। এ মাসেও আগামী রোববার ও সোমবার ২দিন পীরগাছা ও কাউনিয়ায় বসবো আপনাদের কোন সমস্য থাকলে অবশ্যই সেদিন আসবেন ও আমাকে জানাবেন।
এলাকায় মসজিদ, মাদ্রাসা, মন্দিরে ওজু-গোসল খানার কাজ চলছে এটা কোনো সরকারী টাকায় নয়। আমি বাহিরের দেশ হতে পরিচিত জনের কাছ হতে সংগ্রহ করে দিচ্ছি। তারা এখনো এখানে আছে সরেজমিন দেখে আরো অনেক কাজ করবে। আপনারা আমার পাশে থাকলে আমি পীরগাছা কাউনিয়ার উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
সভায় ১নং সাড়াই ইউনিয়ন এনসিপির আহবায়ক শাহ আলম লিটু সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবশক্তি রংপুর জেলার আহবায়ক রাকিবুল হাসান তৌফিক, কাউনিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, সদস্য আরমান, হাসান,পান্না প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান পিডিডিপি ফাউন্ডেশন ও ইংলিশ লার্নিং একাডেমীর চেয়ারম্যান আমীর মোহাম্মদ আব্দুল্লাহ ও ১নং সাড়াই ইউনিয়নের যুবদলের আহবায়ক আফতাবুজ্জামান বুলবুল। পরে দলীয় ভাবে ১নং সাড়াই ইউনিয়নের যুবদলের আহবায়ক আফতাবুজ্জামান বুলবুল সংগীদের নিয়ে ফুল দিয়ে এনসিপিতে যোগদান করেন।