পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় সন্ত্রাস বিরোধী আইনে মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তদন্তে প্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতাকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম জাহিদ (৪০) উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
তিনি সাবেক ছাত্রনেতা ও নিষিদ্ধ ঘোষিত তাম্বুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেন।