মুলাটোলে ওয়েলফেয়ার সোসাইটির ফ্রি ক্যাম্পে চারশত রোগী পেলেন স্বাস্থ্য সেবা

নিজস্ব প্রতিবেদক :

রংপুর মহানগরীর মুলাটোল কামিল মাদ্রাসা লেন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনায় বহুল প্রত্যাশিত বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মুলাটোল কামিল মাদ্রাসা মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০০ জন রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে গর্ভবতী মা ও শিশু, চক্ষু এবং মেডিসিন বিভাগের রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। আম্মান ক্লিনিকের মাধ্যমে এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

চিকিৎসাসেবা দিতে উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সোহানুর রহমান সোহাগ, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ তপন চন্দ্র রায়, চক্ষু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ আবু বাসার রিয়াদ, গাইনী বিভাগের রেজিস্ট্রার ডাঃ সাবিনা সুলতানা মুক্তা ও আইএমও ডাঃ সাওলিন বিনতে তাহমিদ মাথিনসহ গাইনী, মেডিসিন, শিশু ও চক্ষু বিভাগের একদল ইন্টার্ন চিকিৎসক। তাদের সঙ্গে ডায়াগনস্টিক বিভাগের কর্মচারীরাও সেবা কার্যক্রমে সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, এই আয়োজন কেবল একটি চিকিৎসা ক্যাম্পেইন নয়, এটি মানবিক দায়বদ্ধতা, সামাজিক সম্প্রীতি এবং মানুষের পাশে দাঁড়ানোর একটি সম্মিলিত প্রয়াস।

ক্যাম্পটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের সকল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও সদস্যরা সার্বক্ষণিকভাবে সম্পৃক্ত ছিলেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন। সবার আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পটি সফল হয়।

এ সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন সেলিম চৌধুরী, নুরুজ্জামান, মামুনুল ইসলাম মামুন, মঈনুল ইসলাম সুমন, রাসেল সরকার রিংকু, সরওয়ার ইসলাম সাকিব, আব্দুল হান্নান, পারভেজ ইসলাম, ফারুক হোসেন ও আবুল কাশেম ফিরোজ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *