সিটি রিপোর্টার:
রংপুর নগরীর হাজীরহাট মেট্রো থানার দক্ষিণ কামদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঘটনায় সময় তাঁর স্বামী পালিয়ে যায়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ৩৭০ পিস ইয়াবার ওজন ৩৭ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১১ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর নাম রত্না বেগম (৩৮)। তাঁর স্বামী হায়দার আলী (৪৮) অভিযানের সময় পালিয়ে যান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় হাজীরহাট মেট্রো থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।