সিটি রিপোর্টার:
রংপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বেকার যুবক ও যুব নারীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রংপুর সদর উপজেলার ভগিবালা পাড়ায় উপজেলা পর্যায়ে বেকার যুবক ও যুব নারীদের জন্য অপ্রাতিষ্ঠানিক ট্রেডভিত্তিক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে গরু মোটাতাজাকরণ বিষয়ে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কায়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অনন্য রহমান। এ সময় মাহবুব মিল্লাত, সোহাগ মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গরু মোটাতাজাকরণের আধুনিক পদ্ধতি, পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করেন।