উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা, কুয়াশার চাদরে ঢেকে গেছে এ অঞ্চল 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

উত্তরাঞ্চলের নীলফামারী সৈয়দপুরসহ আশপাশের এলাকায় শীতের আগমনে কুয়াশার চাদরে ঢেকে গেছে।  সকাল গড়িয়ে বেলা হলেও সূর্যের দেখা মিলে না। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। এতে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে উত্তরাঞ্চলের এ জনপদে।

নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই সব অঞ্চলের আশপাশের এলাকায় রাতের শেষ ভাগ থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। তবে গত কয়েক দিনের তুলনায় কুয়াশার উপস্থিতি ও শীতের অনুভূতি বেড়েছে। সকালে সড়ক-মহাসড়কে কুয়াশার কারণে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। চালকদের হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। এ অঞ্চলের মাঠ জুড়ে কুয়াশার দৃশ্য অপরূপ সাজে সাজিয়ে তুলে আমাদের মাতৃভূমিকে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সৈয়দপুরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে। দিনের বেলায় সূর্যের আলো না থাকায় শীতের অনুভূতি আরও বেশি অনুভূত হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *