রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন নারীর মৃত্যু

সিটি রিপোর্টার:

রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমী বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগের সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ জন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ অক্টোবর) রাতে রুমী বেগম মারা যান। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। গত ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। ওইদিন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।

শনিবার (০৩ অক্টোবর) সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়ে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. ওয়াজেদ আলী জানান, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৫২২ জন। এরমধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ২২৮৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২৬ জন।

চলতি বছর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় পাঁচজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুইজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *