পীরগাছায় তুচ্ছ ঘটনায় পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা মহুবার রহমান (৫৫) এর বুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করলো ছেলে হাসানুর রহমান (২২) ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, স্থানীয় মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মহুবার রহমানের ছেলে হাসানুর রহমানের সাথে শশুড় বাড়ির সম্পর্ক ভালো ছিল না। সকালের দিকে শাশুড়ীসহ কয়েকজন তাদের বাড়িতে আসে। কিন্তু জামাই হাসানুর শাশুড়ীকে বসতে এবং খেতে বলেন নি। এ নিয়ে জটিলতা তৈরি হলে পিতা মহুবার রহমান ছেলে হাসানুরকে নির্দেশ দেন শাশুড়ীকে সম্মান দিয়ে ভাত খাওয়ার কথা বলতে। কিন্ত হাসানুর সেটা না করলে পিতা মহুবার ছেলে হাসানুরকে একটা থাপ্পর দেয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, শাশুড়ীর সামনে পিতার থাপ্পর খাওয়ার বিষয়টি ভালোভাবে নেয়না ছেলে হাসানুর। পাশে থাকা একটি ছুরি নিয়ে পিতার বুকে ঢুকিয়ে দেয়। এতে প্রচুর রক্ষক্ষরণ শুরু হলে গুরুতর অসুস্থ্য অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় হাসানুরকে গ্রেফতারের চেস্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *