রংপুরে এসে প্রধানমন্ত্রী হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন            — সাদিক কায়েম 

সিটি রিপোর্টার, রংপুর:

বর্তমান প্রধানমন্ত্রী রংপুরে এসে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সাদিক কায়েম। তিনি অভিযোগ করে বলেন,পরবর্তীতে নির্বাচন ও জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হয়েছে।

 শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, “সংগ্রামী রংপুরবাসী, আপনাদের এখানে এসে বর্তমান প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন। তিনি আবু সাঈদের রংপুরে এসেছিলেন। এখানে এসে গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিলেন। আপনাদের কি মনে আছে?”

তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর নির্বাচন কীভাবে হয়েছে, তা সবাই জানেন। একটি ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে নির্বাচন হয়েছে। এ প্রসঙ্গে তিনি তারেক রহমানকে ‘ইঞ্জিনিয়ার’ হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন এবং তিনি বর্তমানে জাতির সঙ্গে প্রতারণা করছেন।

সাদিক কায়েম বলেন, “যারা কথা এবং কাজের মাঝে মিল রাখে না, তাদের কী বলা হয়-মুনাফিক, প্রতারক।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাই শহীদদের রক্তের মাধ্যমে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে এসেছিলেন। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে বাংলাদেশে এসেছিলেন।

তিনি অভিযোগ করেন, বর্তমানে তারা জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *