পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হামিদুল ইসলাম (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়সেন দাড়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদুল ইসলাম ওই এলাকার আতিয়ার কসাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই সড়কের ওপর একটি দ্রুতগামী ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা হামিদুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ‘ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহত হওয়ার খবর পেয়েছি। ঘাতক ট্রাকটি আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’