নিজস্ব প্রতিবেদক :
২১ আগস্ট ২০২৬ তারিখে গাজীপুরের সুগারক্রপ গবেষণা কেন্দ্রে মৌমাছির রোগবালাই ও এর প্রতিকার বিষয়ে সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (BSRI) মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেইন।
প্রশিক্ষণে গাজীপুর জেলার বিভিন্ন মৌচাষী এবং ন্যাশনাল এপিকালচার ফাউন্ডেশনের সভাপতি আবু হানিফ খান অংশগ্রহণ করেন। এছাড়া ন্যাশনাল এপিকালচার ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী চৌধুরীও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে মৌমাছির বিভিন্ন রোগবালাই শনাক্তকরণ, প্রতিরোধ ও প্রতিকারসহ মৌচাষের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।