রংপুরে রিকশা গ্যারেজের মালিককে হত্যা করে বাক্স ভেঙে টাকা লুট

নিজস্ব সংবাদদাতা:

রংপুর রিকশা গ্যারেজের মালিক কে হত্যা করে বাক্স ভেঙ্গে টাকা লুট করেছে হত্যাকারীরা। আব্দুর রহমান (৬৫) নামের এই গ্যারেজ মালিককে গলা কেটে হত্যা করে গ্যারেজের টাকা রাখার বাক্স ভেঙে টাকা লুট করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাতে নগরীর আনসারির মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যারেজের শাটার ভেঙে ভেতর থেকে আব্দুর রহমানের গলা কাটা লাশ উদ্ধার করে।
জানা গেছে, নিহত আব্দুর রহমান গ্যারেজ সংলগ্ন একটি বাসায় একাই বসবাস করতেন। তার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে। সন্তানরা নগরীর বিভিন্ন এলাকায় আলাদাভাবে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গ্যারেজের শাটারে তালা ঝুলানো থাকা অবস্থায় আশপাশে রক্তের দাগ দেখতে পান এলাকাবাসী। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যারেজের ভেতরে প্রবেশ করে আব্দুর রহমানের গলা কাটা লাশ দেখতে পায়।
ঘটনাস্থল থেকে কোনো রিকশা চুরি হওয়ার তথ্য পাওয়া না গেলেও গ্যারেজে টাকা রাখার বাক্স ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ফলে হত্যার পর গ্যারেজ থেকে টাকা লুট করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ ও ক্রাইমসিন টিম যৌথভাবে তদন্ত শুরু করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *