রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল মাবুদ বিপিএম সেবা পদকে ভূষিত হলেন 

নিজস্ব প্রতিবেদক:

সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা পদকে ভূষিত হয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেশের ৯২ জন পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা দেওয়া হচ্ছে। এ তালিকায় রয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের এই রাষ্ট্রীয় স্বীকৃতিতে রংপুর রেঞ্জ পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। রংপুর রেঞ্জের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে বলা হয়, তাঁর এই অর্জন রংপুর রেঞ্জের প্রতিটি পুলিশ সদস্যের জন্য অনুপ্রেরণা ও গর্বের। তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের জনসেবামূলক কার্যক্রম, পেশাদারত্ব ও জনআস্থা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হয়।

এ সময় ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *