নিজস্ব প্রতিবেদক :
এবি পার্টি রংপুর মহানগর আহ্বায়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। বুধবার মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দুটি থানার আহ্বায়ক কমিটি এবং বাংলাদেশ ছাত্র পক্ষের রংপুর মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
সভায় মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সহকারী অধ্যাপক গোলজার হোসেন এর সঞ্চালনায় অতিথি ছিলেন রংপুর বিভাগের টিম সদস্য মাহবুবার রহমান।
সভায় রংপুর মহানগর এলাকার পরশুরাম থানার আহ্বায়ক গোলজার হোসেন এবং সদস্য সচিব নাহিদ ইসলাম। হারাগাছ থানার আহ্বায়ক আহসান ফারুক এবং সদস্য সচিব নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন। তাছাড়া ছাত্র পক্ষ রংপুর মহানগর আহ্বায়ক কমিটিরও নাম ঘোষণা করা হয়। আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে হাফিজ বিল্লাহ ও মেহেদী হাসান বাপ্পী।
সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনকে বেগবান করার লক্ষ্যে রাজনৈতিক ন্যায্য অধিকার আদায় সহ সমাজ সেবামূলক বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হবে বলে বক্তারা উল্লেখ করেন।