রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনারের হাজিরহাট থানা  পরিদর্শন 

সিটি রিপোর্টার:

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) নরেশ চাকমা বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় হাজীরহাট থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), অতিরিক্তে দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মাহফুজুর রহমান সংগে ছিলেন সহকারী পুলিশ কমিশনার পরশুরাম জোন জোবায়ের ইসলাম এবং অফিসার-ইন-চার্জ হাজীরহাট মোঃ শরিফুল ইসলাম ।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং জনসেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন। একই সঙ্গে থানার বিভিন্ন কার্যক্রম ও দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনা করেন। এসময় তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্রের হালনাগাদ অবস্থা, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে তিনি হাজীরহাট থানার কর্মকর্তা ও সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করার নির্দেশনা দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *