রংপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

সিটি রিপোর্টার:

আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে রংপুরের সুমি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ রংপুর বিভাগীয় কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শ্রী বাবলু নাগ।
বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক, প্রবীণ সাংবাদিক আবু তালেব, দৈনিক দিনকাল রংপুর প্রতিনিধি শালেকুজ্জামান সালেক, দৈনিক সংগ্রাম রংপুর প্রতিনিধি নুরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন রংপুর প্রতিনিধি নজরুল মৃধা, দৈনিক আগামীর সময় রংপুর প্রতিনিধি স্বপন চৌধুরী, প্রমুখ।
সভায় প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের কল্যানে ব্যাপক আলোচনা শেষে সংগঠনটিতে গতিশীল করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *