বাকৃবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি প্রকাশিত

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাৎসবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোটা. সানজিদা আক্তার অনন্ত এবং সচিব কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোটা. নিজামুল কাওসার।

বুধবার (২০ মে) সংগঠনটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৬-২৭ বর্ষের জন্য ১৬ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে সদ্য সাবেক সভাপতি হিসেবে রয়েছেন রোটা. তাশরিফ আল আসিফ-উন-নূর। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল আলম সাকিব এবং ভক্তি রানী রায়। যুগ্ম-সচিব হয়েছেন ফারিয়া ইসলাম তাজরী এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফিরদাউস মীম।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—ক্লাব সেবা পরিচালক মোছা: আফরিন আক্তার, সমাজসেবা পরিচালক মোঃ মেহেদী হাসান মাহিন, পেশা উন্নয়ন সেবা পরিচালক নানজিব নাওয়ার ছোঁয়া, আন্তর্জাতিক সেবা পরিচালক ফারিহা তাসনিম প্রাপ্তি, অর্থ সেবা পরিচালক সানজিদা আক্তার অনন্যা এবং প্রকাশনা সম্পাদক টিনা সরকার।

এছাড়াও চিফ সার্জেন্ট-এট-আর্মস হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌম্য কুমার রায়। সহকারী সার্জেন্ট-এট-আর্মস হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম সিয়াম এবং মো.ফাহিম হাসান চৌধুরি আলিফ।

উল্লেখ্য যে , আন্তর্জাতিক দাতব্য সংস্থা রোটারি ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় ১৯৮০ সালে রোটার‍্যাক্ট ক্লাব অব এগ্রি-ভার্সিটি চাটার্ড প্রাপ্ত হয়। বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাব একটি স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন। নিজেদের ব্যক্তিত্ব বিকাশ এবং সমাজসেবাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে দীর্ঘ ৪০ বছর ধরে চলমান রয়েছে এই ক্লাবের পথচলা। বৃক্ষ রোপন, শীতবস্ত্র বিতরণ, ভ্রাম্যমাণ চক্ষু সেবা কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা, এগ্রি লিডারস সামিট সহ আরো অসংখ্য প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকে ক্লাবটি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *