পীরগাছায় হেযবুত তওহীদ সদস্যদের বাড়িঘরে হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবীতে রংপুরে সংবাদ সম্মেলনে 

নিজস্ব প্রতিবেদক :

রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের নাগদহ এলাকায় হেযবুত তওহীদ সদস্যদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।

রোববার (১৯ এপ্রিল) রিপোর্টার্স ক্লাব রংপুর এর হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির রংপুর বিভাগীয় সভাপতি  আব্দুল কুদ্দুস শামীম। তিনি জানান, গত বছরের ২৪ ফেব্রুয়ারি একটি প্রীতিভোজকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে সংঘবদ্ধ হামলা চালানো হয়। এতে অন্তত ৮টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় ১৫ জন আহত হন, যাদের মধ্যে দুজন স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। হামলাকারীরা গবাদিপশু লুট ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটির টাকাও অধিক  বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর থানা ও আদালতে ছয়টি মামলা দায়ের করা হলেও তদন্তে ধীরগতির অভিযোগ করা হয়। আদালতে দায়ের করা মামলাগুলোর ভিত্তিতে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও আসামিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। বরং তারা ভুক্তভোগীদের মামলা তুলে নিতে অব্যাহতভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়।

 সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেপ্তার, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, ভুক্তভোগীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং চলমান মামলার দ্রুত তদন্ত সম্পন্নের দাবি জানানো হয়। # 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *