পীরগাছায় পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় পুকুরের পানিতে ডুবে আদিল নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার সুখানপুকুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আদিল সুখানপুকুর এলাকার আজাদুল ইসলাম জাফরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির আশপাশে খেলাধুলা করছিলেন আদিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *