পীরগাছায় মেধাবৃত্তির সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় ২০২৫ সালের মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কদমতলাস্থ আল ফোরকান ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল ফোরকান ট্রাস্টের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল।
অনুষ্ঠানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা ইদ্রিস আলী, আল ফোরকান ট্রাস্টের সেক্রেটারি মোস্তাফিজার রহমানসহ শিক্ষক ও সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। পরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সবার মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *