সিটি রিপোর্টার:
রংপুর সদর উপজেলাধীন সদ্যপুস্করিনী ইউনিয়নের ফতেপুর ভুরারঘাট এলাকায় ঘাঘট নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) মরদেহটি উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।