গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় গাঁজাসহ তানভীর হাসান (১৯) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় মাদক বিরোধী কমিটির সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কিসামত ঝিনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত তানভীর হাসান ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও কমিটি সূত্রে জানা যায়, কিসামত ঝিনিয়া এলাকায় এক যুবক মাদক সেবন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ছোট পানসিয়া মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যরা সেখানে যান। পরে তানভীর হাসানকে আটক করে তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন।
সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তানভীর হাসানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ‘ছোট পানসিয়া মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যরা ওই যুবককে আটক করে প্রশাসনকে খবর দেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অনুযায়ী তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
ছোট পানসিয়া মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি শামীম সরকার বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়।
কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধও জরুরি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *