কুবির শিক্ষার্থী পরিবহনকারী বাসে আগুন দেওয়ার চেষ্টা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী পরিবহনকারী বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্কিত হয়ে বাস থেকে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে বাসচালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লার পুলিশ লাইন থেকে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসটি বেলতলী বিশ্বরোড পার হওয়ার পর চারজন দুর্বৃত্ত বাস থামানোর সংকেত দেন। তাদের শিক্ষার্থী মনে করে চালক বাসের গতি কমালে দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে তা বাসের নিচে নিক্ষেপ করেন। এতে বাসের পেছনের দিকের চাকায় আগুন জ্বলে ওঠে। তাৎক্ষণিকভাবে চালক বাসটি দ্রুতগতিতে সামনে নিরাপদ দূরত্বে নিয়ে গেলে আগুন ছড়িয়ে পরতে পারেনি। পরে শিক্ষার্থীরা দুর্বৃত্তদের ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান।

বাসে থাকা শিক্ষার্থী মো. রহমত আলী বলেন, ‘আমরা বাসে ছিলাম। হুট করে কয়েকজন বাস থামিয়ে বাসের নিচে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে চালক মামা বাস দ্রুত গতিতে সামনে নেওয়ায় আমরা বেঁচে যাই। আমরা চাই দোষীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *