সিটি রিপোর্টার:
রংপুরের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অফিসারকে ব্যাঙ্ক ব্যাজ প্রদান করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম রংপুর জেলা পুলিশ হতে রংপুর রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত মোঃ সাইফুল ইসলাম খান পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত অফিসারকে সার্বিক দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহ মমতাজুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ); মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত; বি. এম. আশরাফ উল্যাহ তাহের, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স); মোঃ মনজুরুল আলম, এএসপি (স্টাফ অফিসার টু ডিআইজি) সহ রেঞ্জ অফিসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।