রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর বিএনপির বর্ণাঢ্য আয়োজন

অনন্য রহমান, সিটি রিপোর্টার:
যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে রংপুর মহানগর বিএনপি। দিনটি উপলক্ষে নগরীতে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়, যাতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও নেতাকর্মীদের উপচেপড়া ভিড়
শনিবার দুপুরে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালির নেতৃত্ব দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।
র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল দলীয় ও জাতীয় পতাকা, এবং নানা রঙের ব্যানার-ফেস্টুন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো রাজপথ।

র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *