বাকৃবি বিশেষ সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মচারীদের দীর্ঘদিনের আবাসন সংকট দূর করতে ১৬ কোটি ১ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১০ তলা আবাসিক ভবন। বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ভবনটির প্রথম তলার ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় সংলগ্ন নির্মাণাধীন ভবনে উপস্থিত থেকে ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মুহঃ এনামুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মুশাররফ উদ্দিন ভূঞা, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিন এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকসহ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বিদ্যমান আবাসন সংকট অনেকাংশে নিরসন হবে।