রংপুরের পীরগাছা কান্দিরহাট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও ফেল 

রংপুর (পীরগাছা) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ‌ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও ফেল করেছে। 

কলেজ শাখায় ১২ জন শিক্ষক কর্মরত থাকলেও একমাত্র শিক্ষার্থী পাস না করায় শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে। 

জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। গত বছরেও একজন পরীক্ষা দিয়ে পাস করতে পারেনি এই প্রতিষ্ঠান থেকে।

কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী জানান, ২০১১ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তবে দীর্ঘ সময় পার হলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে কলেজটিতে অফিস সহায়কসহ মোট ১৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। 

অধ্যক্ষের দাবি, এমপিওভুক্ত না হওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে কলেজটিতে ভালো মানের শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন কমেছে শিক্ষার্থীর সংখ্যা। এরই ধারাবাহিকতায় এ বছর মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে। 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *