রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজ দখল ও পাল্টা দখলের ঘটনা

সিটি রিপো ঃ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আন্তর্জাতিক সামাজিক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের আঞ্চলিক কার্যালয় দখল ও পাল্টা-দখলের ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে কার্যালয়ের মূল ফটক ও ভেতরের তালা ভেঙে প্রবেশ, অবস্থান গ্রহণ এবং নতুন করে তালা ঝুলিয়ে দেওয়ার এ ঘটনা ঘটে।

অপ্রীতিকর এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিরাপত্তা বিভাগের ইনচার্জসহ অন্তত তিনজন পিটিয়ে আহত করেছেন এ আন্তর্জাতিক সামাজিক সংগঠনের কার্যালয় দখলকে কেন্দ্র করে স্থানীয় লায়ন সদস্য ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ফটকে গিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে জানালে তারা লায়ন্স ইন্টারন্যাশনাল কার্যালয়ে জরুরি কাজ আছে দাবি করে জোরপূর্বক ঢুকে পড়ে। সিকিউরিটি ইনচার্জ অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম রব্বানী ও নিরাপত্তাকর্মী পলাশ চন্দ্র দাস ও আশরাফুল ইসলাম বাধা দিলে তাদের বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *