সিটি রিপোর্টার:
রংপুর বিভাগীয় উন্নয়ন কমিটির সমন্বয় সভা বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, এনডিসি। উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ. মাহবুবুর রশীদ সহ রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় সরকারি দপ্তরগুলোর পারস্পরিক সমন্বয় জোরদার, জনসেবা নিশ্চিতকরণ, সরকারি সম্পদ সুরক্ষা, অপরাধ প্রতিরোধ এবং আইনানুগ কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ, অপরাধীদের শনাক্তকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।