বাকৃবির খালেদা জিয়া হলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেগম খালেদা জিয়া হলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

 বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সবুজ পৃথিবী’ ময়মনসিংহের বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘সবুজে বাঁচি, সবুজে গড়ি – আগামীর পৃথিবী হোক সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান বলেন, ‘বৃক্ষরোপণকে কেবল একটি দিনের আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখলে চলবে না। একটি গাছ লাগানোর পর সেটিকে বাঁচিয়ে তোলার দায়িত্বও নিতে হবে।’ জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় পরিবেশ রক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানাই।

অনুষ্ঠানে ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৈজ্ঞানিক জ্ঞান ও সামাজিক সচেতনতার সমন্বয় জরুরি। পরিকল্পিত বৃক্ষরোপণ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সবুজ পৃথিবী’র সভাপতি ডা. কায়েম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ এবং বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া হলের হাউজ টিউটর ড. শারমিন আক্তার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার ড. মো. জহিরুল আলম এবং ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা ও সদস্যরা।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *